জেলা 

ডায়মন্ডহারবারের সরিষার মোড়ে কল্যাণ বন্দোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করল স্থানীয়রা

শেয়ার করুন

সেখ আবদুল আজিম:-অভিষেক ব্যানার্জি আছেন হৃদয়জুড়ে, তিনি আমাদের নয়নের মণি। তাই তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের দলে থাকার অধিকার নেই। আজ সন্ধার পর ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে সরিষা২৪৬ মোড়ে এই প্রতিবাদের শব্দই ভেসে উঠলো । ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের শিক্ষিত সমাজের উদ্যোগে এদিন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়এর কুশপুতুল দাহ করে একটি মৌন প্রতিবাদের সামিল হন। শিক্ষিত সমাজের পক্ষ থেকে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনি দলের সেনাপতি।  তিনি নিজের সংসদীয় এলাকায় অপরিহার্য ভাবে উন্নয়ন ঘটাচ্ছেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নিজস্ব ব্যক্তিগত মতামত দিতেই পারেন। তিনি বলতেই পারেন দু মাস বন্ধ থাকুক সব। তার কথাকে মান্যতা দিয়েই সামনের পুর নির্বাচন পিছিয়ে বাইশে জানুয়ারির পরিবর্তে বারই ফেব্রুয়ারি হতে পারে। তাঁর কথাই মানুষের কথা। তাই তাঁর বিরোধিতা যারা করছে তারা নিজের কেন্দ্রে দলকে জেতাতে পারেনি। যারা অভিষেকের বিরোধিতা করছেন তাদের দলে থাকার অধিকার নেই বলে। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের সময় চক্রান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দেওয়া হয়েছিল।  তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চারিদিকে সভা করে দলনেত্রী বক্তব্য তুলে ধরেছিলেন।

তাই গত বিধানসভা  নির্বাচনে তৃণমূল দুশো সতেরোটি আসন পেয়েছিল । যিনি অভিষেক বন্দোপাধ্যায় এর বিরোধিতা করেছেন তিনি দলের একজন সিনিয়র কর্মী। কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা মেনে নেবো না বলে জানান তারা। প্রসঙ্গত অভিষেক বন্দোপা্যায়ের নিজস্ব ব্যক্তিগত মতামত নিয়ে বিরুদ্ধ কথা বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদেই আজ সন্ধায় সরিষা ২৪৬ মোড়ে কল্যাণ বন্দোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করে এই মৌন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ