মশাটে উদ্বোধন হল নিউ হুগলি মেলার
শেখ আব্দুল আজিম, চন্ডিতলা হুগলি: নিউ হুগলি মেলা মশাট চন্ডিতলা এক নম্বর ব্লকের বিডিও ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও পয়লা জানুয়ারি শুরু হল। ফিতে কেটে এই মেলার শুভ সূচনা করেন বিডিও নরোত্তম বিস্বাস মহাশয়। এদিন বৈকাল চারটে নাগাদ পতাকা উত্তোলন করেন নিউ হুগলি মেলা কমিটির সভাপতি সমর ঘোষ মহাশয়।
উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক অমরেন্দ্রনাথ ব্যানার্জি ও অসিত সাঁতরা প্রমুখ। পাশাপাশি উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ইনচার্জ তাপস ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে ও স্বাস্থ্যবিধি মাথায় রেখে এই মেলা চলবে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত।
Advertisement


চন্ডিতলা ব্লক ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক নরোত্তম বিস্বাস জানান, এই মেলা সম্পুর্ন সরকারের নিয়ম অনুযায়ী করোনা বিধি মেনে ও মাস্ক সানিটাইজ ব্যাবহার করার জন্য উপদেশ দেন আট থেকে আশি বছরের সকল দর্শকবৃন্দকে।

