গোয়ালপোখরে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উদ্যোগে জনকল্যাণ ফাউন্ডেশন
এস রোজলিন: কলকাতা: ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকের পামোলহাটে আয়োজন করা হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। শিবিরটি পরিচালনা করে পামোল জনকল্যাণ ফাউন্ডেশন।
সোসাইটির সম্পাদক ও সভাপতি দিলীপ ও অমৃত মণ্ডল জানান, পুলিশ ও সমাজকর্মী বাপন দাসের উৎসাহে এই প্রথমবার আমাদের এলাকায় এই শিবির করতে পেরেছি আমরা। জানা গিয়েছে, ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স-এর সহযোগিতায় এদিন প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন ইসলামপুর হাসপাতালের জন্য।
পাশাপাশি বিক্রমপুর অপটিক্যালের সহযোগিতায় প্রায় ১০০ জন বিনামূল্যে চোখের পরীক্ষা করান।
সমাজকর্মী বাপন দাস বলেন, “মানুষ মানুষের জন্য। ইসলামপুর ব্লাড ব্যাঙ্ককে সচল রাখতেই এই শিবির।”
এদিন প্রথম রক্তদান করেন রূপা সরকার, লতিকা সরকার ও সুফল সহ প্রচুর নতুন রক্তদাতা। নতুন রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

