প্রচ্ছদ 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী দু’দিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণের সাত জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে দুই জেলায়।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলার মৎস্যজীবীদের আগামী ১৫ অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময়ে সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতে সারা দিন মেঘলা আকাশ থাকবে। মাঝে মাঝে দু’-এক পশলা, কখনও মাঝারি বৃষ্টি হতে পারে। শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৮ শতাংশ। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরে বৃষ্টিপাতের পরিমাণ ২৯.০ মিলিমিটার।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ