বিবেকানন্দ মেধা উন্নয়ন বৃত্তি প্রদান
নিজস্ব সংবাদাতা : হলদিয়া সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালনায় জয়নগর শান্তি সংঘে ২২ মার্চ অনুষ্ঠিত হলো ‘ বিবেকানন্দ মেধা অন্বেষণ ‘
পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল সাড়ে দশটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের পর সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সম্পাদক স্বরূপ দেব। এরপর মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক ড সিরাজুল ইসলাম ঢালী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংবাদিক ঋজু রায়।সাহিত্যিক ও নাট্যকার ভোলানাথ হালদার,বেলগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামনাথ কয়াল,কবি সাহিত্যিক সমাজ সেবক স্বরূপ দেব, কবি-লেখক ও সমাজসেবী আজমিরা লস্কর। এছাড়া উপস্থিত ছিলেন ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও এলাকার বহু সমাজ কর্মী এবং বিশিষ্ট জনেরা।

প্রত্যেক আমন্ত্রিত বিশিষ্টজন সম্প্রীতি,সমাজ কল্যাণ ও সমৃদ্ধির বাতাবরণ তৈরি অত্যন্ত জরুরি বলে মতামত দেন।হলদিয়া সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সম্পাদক বক্তব্যের মধ্যে সমাজের সার্বিক বিকাশ উন্নয়ন ও ছেলেমেয়েদের শিক্ষার অগ্রগতির পক্ষে মতামত তুলে ধরেন। এর পাশাপাশি অভিভাবকের কী ধরনের ভূমিকা থাকতে পারে এই বিষয়েও সম্পাদক তাঁর বক্তব্যে আলোকপাত করেন।
ভোলনাথ হালদার, আজমীরা লস্করের বক্তব্যে ফুটে ওঠে সমাজে পিছিয়ে পড়া মানুষ ও সম্প্রীতি, আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কীভাবে সম্ভব তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ।
এদিন অনুষ্ঠানে নাচ, গান আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্য দিয়ে শুরু হয়। এই মেধা অন্বেষণ পরীক্ষা মোট 22টা স্কুল অংশগ্রহণ করে।

