ভোটাধিকার রক্ষার দাবিতে স্বেচ্ছায় ধর্মঘট আংশিক সফল, সকলকে আন্তরিক ধন্যবাদ
গত কাল২৩ মার্চ, বিভিন্ন গণতান্ত্রিক ও সামাজিক সংগঠনের যৌথ আহ্বানে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সুরক্ষার দাবিতে সারা বাংলা জুড়ে পালিত স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট আংশিক সফল হয়েছে।
এই ধর্মঘটের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের উদ্বেগ, ক্ষোভ ও দাবিকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বহু জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, শ্রমজীবী, ছাত্র-যুব ও বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে যে ভোটাধিকার রক্ষার প্রশ্নে মানুষের মধ্যে গভীর সচেতনতা তৈরি হয়েছে।

আমরা কৃতজ্ঞতা জানাই সকল সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র-যুব, সামাজিক ও রাজনৈতিক কর্মী এবং সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিককে, যাঁরা এই ধর্মঘটকে সফল করতে সহযোগিতা করেছেন। একইসঙ্গে, আমরা ধন্যবাদ জানাই তাঁদেরও, যাঁরা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে এই গণতান্ত্রিক আন্দোলনকে মর্যাদা দিয়েছেন।
এই আংশিক সাফল্য আমাদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা স্পষ্ট করে জানাতে চাই, যতদিন না প্রতিটি বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত হচ্ছে, ততদিন এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
ধন্যবাদান্তে,
*ভোটাধিকার রক্ষা আন্দোলনের পক্ষে বিভিন্ন সংগঠন*
১) পীর ইমরান উদ্দিন সিদ্দিকী ও সৈয়দ সাজ্জাদ হোসেন (সভাপতি ও সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ )
২) পীরজাদা সাওবান সিদ্দিকী ( ফুরফুরা শরীফ )
৩) মহ. কামরুজ্জামান ( রাজ্য সম্পাদক, সংখ্যালঘু যুব ফেডারেশন)
৪) ক্বারী শামসুদ্দীন আহমেদ (রাজ্য সভাপতি, জমিয়াতে উলামায়ে হিন্দ )
৫) শেখ সিদ্দীকুল্লাহ (সাধারণ সম্পাদক, জামিয়াতুল আইম্মা অল উলামা, পশ্চিমবঙ্গ )
৬) মাওলানা আমিনুল আম্বিয়া (সভাপতি ঐক্যতান মিল্লী ইত্তেহাদ মজলিশ )
৭) পীরজাদা সৈয়দ তাফহিমুল ইসলাম ( সভাপতি, আহলে সুন্নাতুল হানাফি জামাত )
৮) মাওলানা আব্দুলাহিল মারুফ ( সভাপতি লেকচারার্স এসোসিয়েশান অফ বেঙ্গল )
৯) মাওলানা হাসিবুল ইসলাম (সম্পাদক, অল ইন্ডিয়া তৌহিদী জনতা )
১০) শেখ হায়দার আলী ( সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড )
১১) আলমগীর সরদার ( মুখপাত্র, জমিয়তে আহলে হাদিস, পশ্চিমবঙ্গ )
১২) মাওলানা আখতার হোসেন ( সম্পাদক, ইমাম – মুয়াজ্জিন কাউন্সিল )
১৩) আব্দুল হাদি ও ওমর ফারুক, (সভাপতি ও সম্পাদক পিস )
১৪) পাশারুল আলম, ( সম্পাদক, ইউনাইটেড গার্জেন কাউন্সিল )
১৫) শেখ গোলাম মঈনউদ্দিন, (সভাপতি, মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি)
১৬) প্রিন্সিপাল আব্দুল ওহাব ও আরাফাত আলী । (শেরশাবাদিয়া বিকাশ পরিষদ)
১৭) তায়েদুল ইসলাম ও রাহুল চক্রবর্তী।(এস,আই, আর. এন,আর, সি বিরোধী মঞ্চ)
১৮) মৃত্যুঞ্জয় মল্লিক, সভাপতি, সিডিউল কাস্ট ফেডারশান

