দেশ 

‘দেশের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে ‘মার্কিন প্রেসিডেন্টের দাবিকে অগ্রাহ্য না করে রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতি

শেয়ার করুন

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আশ্বাস দিয়েছেন তাঁকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে ‘ভিতু’ মোদিকে তোপ দাগতে দেরি করেনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এই অবস্থায় ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামল বিদেশমন্ত্রক। সংক্ষিপ্ত বিবৃতিতে সরাসরি ট্রাম্পির দাবি না উড়িয়ে মন্ত্রক জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতি চলছে। তার মধ্যেও দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাই ভারতের ধারাবাহিক অগ্রাধিকার। জাতীয় স্বার্থই সবচাইতে গুরুত্বপর্ণ বিষয়।

Advertisement

এদিকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে ভারত সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি না দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী। আরেকটা বিষয় হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা হবে কিনা সেই ব্যাপারেও স্পষ্ট কোন অবস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বরং বলা হয়েছে দেশের গ্রাহকদের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে। আসলে দেশে গ্রাহকদের স্বার্থ কেন হবে? রাশিয়া থেকে তেল কম দামে কেনা হলেও তাতে এদেশের সাধারণ নাগরিকদের কোন সুবিধা হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ