কলকাতা 

দার্জিলিঙে মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা ও একটি করে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

দার্জিলিঙের দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পরিবারের এক জন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভূটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি। মাইথন, পাঞ্চেত থেকে জল ছা়ড়ায় এক হাত নিয়েছেন ডিভিসিকেও। উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ‘ম্যান মেড বন্যা’ বলে উল্লেখ করেছেন।

মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মমতা। তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যাবেন হাসিমারা। সেখান থেকে সোমবারই নাগরকাটার দিকে যাবেন। যত দূর যাওয়া সম্ভব, তত দূর যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ