জেলা 

মহানবীর প্রতি ভালোবাসা ব্যক্ত করায় উত্তরপ্রদেশে গ্রেফতারের প্রতিবাদে সরব কামরুজ্জামান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি বাড়িতে আই লাভ মুহাম্মদ প্লাকার্ড লেখায় যোগী সরকারের পুলিশ তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষ সোচ্চার হয়েছে। এদিন ভাঙ্গড়ের ঘটকপুকুর বাজারে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান ফ্যাসিবাদী সরকারের ইসলাম বিদ্বেষী পদক্ষেপের তীব্র ভাষায় প্রতিবাদ জানান।

তিনি বলেন ভারতের সমস্ত মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে। মোদি সরকার ঘৃণ্য পলিটিক্স করে মানুষের সেই অধিকারকে খর্ব করছে। তিনি বলেন আদিত্যনাথ যোগী সরকারের পুলিশ অবিলম্বে মুসলমানদের উপর থেকে এই বিষয়ে মামলা প্রত্যাহার না করলে কলকাতার উত্তরপ্রদেশ ভবন ঘেরাও করা হবে। এদিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গড় ১ ইমাম নেতা মাওলানা মিজানুর রহমান, সংখ্যালঘু যুব ফেডারেশনের ব্লক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, আইনজীবী আনিসুর রহমান মাওলানা সাদ্দাম হোসেন প্রমুখ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ