কলকাতা 

তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার কনভয়ের ধাক্কায় আহত যুবক

শেয়ার করুন

ভাঙড় থেকে কলকাতা আসার পথে বামনঘাটায় দুর্ঘটনার কবলে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার কনভয়। তাঁর কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় এক বাইকে। রাস্তায় ছিটকে পড়েন যুবক। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বিধায়ক।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন শওকত মোল্লা। বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে। ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর জখম হন ওই যুবক। এরপর গাড়িটি ধাক্কা দেয় একটি বিদ্যুতের খুঁটিতে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক। চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পান তিনি।

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই আহত যুবকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে কেন এই দুর্ঘটনা, পাইলট কারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ