আন্তর্জাতিক 

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি মৃতের সংখ্যা ৬০০-র গণ্ডি পার করেছে। আহত হাজারেরও বেশি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার মধ্যরাতের ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

তবে এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫-এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও।

Advertisement

তবে এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫-এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গভীর রাতে আফগানিস্তানের উত্তর-পূর্বে কুনার প্রদেশে ৬.৩ মাত্রার ওই কম্পন অনুভূত হয়। কুনার প্রদেশে তিনটি গ্রাম একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে পূর্ব আফগানিস্তানের নুর গুল, সোকি, ওয়াটপুর, মনোগি এবং চাপাদরে জেলা।

ভূমিকম্পের কারণে ধসে পড়েছে বহু ঘরবাড়ি। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ।

ভূমিকম্পবিধ্বস্ত এলাকায় এখন শুধুই স্বজনহারাদের কান্নার রোল। হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে অনেক মানুষের। যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের খাবার, পানীয় জল ও ওষুধ সরবরাহ করার কাজে লেগেছেন উদ্ধারকর্মীরা। অনেকেই বাড়িঘর হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন, পর্যাপ্ত খাবার এবং জলও পাওয়া যাচ্ছে না বহু এলাকায়।

ভূমিকম্পের কবলে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের অনেক ঘরবাড়ি, দোকান। ভূমিকম্প তছনছ বিস্তীর্ণ এলাকা। ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপর। ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি অঞ্চলে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে বলে খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ