দেশ 

প্রকাশ্যে পরকীয়ার অভিযোগে গৃহবধূর চুল কেটে শাস্তি নিরব দর্শক স্বামী শ্বশুর শাশুড়ি! বিজেপি শাসিত ত্রিপুরার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রকাশ্যে রাস্তায় এক যুবতীকে টেনে মারধর করছে, কেউ চড় মারছেন কেউ খুশি মারছেন তারপর ওই যুবতীর মাথার চুল কেটে উল্লাস প্রকাশ করছে একদল মানুষ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ত্রিপুরার উদয়পুরে। অভিযোগ ওই মহিলা নাকি পরকীয়া করছেন তাই তাকে হেনস্থা করা হয়েছে, আর এ কাজে অভিযুক্ত হয়েছেন শাসক দল বিজেপির দুই নেতা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। এক মহিলা বিবাহ-বহির্ভূত সম্পর্ক করছেন, এই অভিযোগ করে তাঁকে বাড়ির বাইরে টেনে আনেন কয়েক জন। মারধর করা হয় মহিলাকে। কয়েক জন তাঁর চুল কেটে দেন।

Advertisement

রাস্তায় ভিড় বাড়ে। কিন্তু কেউ থামাতে যাননি। বরং অনেকে মোবাইলের ক্যামেরায় ভিডিয়ো করেছেন। ওই ভিড়েই ‘দর্শক’ হয়ে দাঁড়িয়েছিলেন মহিলার স্বামী এবং শ্বশুর-শাশুড়ি। তাঁরা কেউ-ই প্রতিবাদ করেননি বলে অভিযোগ। ভিড়ের মধ্যে হেনস্থাকারীরা মন্তব্য করেছেন, এ ভাবেই সবক শেখাতে হয়!

ওই ঘটনার কিছু ভিডিয়ো (আনন্দবাজার ডট কম ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ওই ছড়িয়ে পড়ার পরে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করে ত্রিপুরা পুলিশ। রবিবার কয়েক জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে নির্যাতিত মহিলার স্বামীও রয়েছেন।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছে। তাতে নিতাই দত্ত এবং সীমা বেগম নামে দুই বিজেপি নেতানেত্রীর নাম উঠে এসেছে। অভিযোগ, তাঁদের নেতৃত্বে একটি দল গিয়ে ওই বধূকে হেনস্থা করে। তবে বিজেপির তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ