এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত
এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত।
সোমবার সুজাতা দাস নামে এক আবেদনকারীর মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে।অযোগ্য তালিকায় নাম থাকার বিরোধিতা করে রিট পিটিশন দাখিল করেছিলেন সুজাতা দাস।

এদিন আদালতের পর্যবেক্ষণ– কোনও চাকরিপ্রার্থী যদি মনে করেন তিনি অযোগ্য তালিকাভুক্ত নন এবং তিনি প্রয়োজনীয় কারণ দেখান, সেটা অন মেরিট হাইকোর্টকে বিবেচনা করতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বলে এ ধরনের আবেদন শুনতেই অস্বীকার করতে পারে না কোর্ট।
এদিন সুজাতা দাসের আবেদন খারিজ করে তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
৭ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা রয়েছে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের কাছে স্থগিতাদেশ চান সুজাতা দাসের আইনজীবী। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। হাইকোর্টেই আবেদন করতে বলা হয়েছে সুজাতা দাসকে।

