গুলশান কলোনির একটি কারখানাতে আগুন!
বাংলার জনরব ডেস্ক : কলকাতার আনন্দপুর এর গুলশান কলোনির একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, শনিবার দুপুরে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা। যে এলাকায় আগুন লাগে, সেই এলাকা অতন্ত ঘিঞ্জি। সেই কারণে আগুন কলোনির মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
সূত্রের খবর, আনন্দপুর এলাকার একটি চামড়ার জুতো তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়েরাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল এবং পুলিশকে খবর পাঠানো হয়। থানার তরফ থেকেও দমকলের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে প্রাথমিক ভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। প্রয়োজনে দমকলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দমকল।
Advertisement


