হাওড়ার ঝিংরা প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান!
বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রের অন্তর্গত ঝিংরা স্পেশ্যাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৮ই আগষ্ট সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠান পালিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রকম দেশাত্মবোধক নাচ ও নাটকের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন সামাজিক নাটক যেমন ভ্রূণ হত্যা, কৃষকের করুন অবস্থা, বাবা-মায়ের গুরুত্ব সহ একাধিক বিষয়ে নাটক উপস্থাপন করা হয়। যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বিরল। এর বাইরে ছাত্র-ছাত্রী বিভিন্ন মডেলের মাধ্যমে বিজ্ঞানের বিষয়ে আলোচনা করে। এর বাইরে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানকে আগত অতিথিবৃন্দ সহ দর্শকবৃন্দ প্রত্যেকেই প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর এক নম্বর অঞ্চলের প্রধান জনাব শেখ নূর হোসেন সাহেব, উপপ্রধান জুবেদা খাতুন। জগৎবল্লভপুর চক্রের মাননীয়া অবর বিদ্যালয় পরিদর্শিকা শ্রীমতি কোয়েল কুন্ডু। শ্রীমতি কোয়েল কুন্ডু বাচ্চাদের প্রতিভার প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অনুসন্ধান সোসাইটির পক্ষ থেকে জনাব নায়ীমুল হক সাহেব, শ্রী গৌরাঙ্গ সরখেল মহাশয়, শ্রী জহরলাল নাইয়া মহাশয়, শ্রীমতি মিতালী মুখার্জী ও শ্রীমতি রাখি সরখেল। নায়ীমুল হক সাহেব বাচ্চাদের মধ্যে ছোট থেকেই মূল্যবোধের শিক্ষার কথা বলেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জগৎবল্লভপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী ডক্টর বিশ্বনাথ মুখার্জি মহাশয়, শোভারানি মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে দীপ্রশিখর বর্মন ও রাজু বাগুই মহাশয়।

এছাড়া WBSEDCL হাওড়া ডিভিশনের জনাব জুবের হাসান সাহেব ও JTSA এর সেক্রেটারি জনাব কাজী আব্দুল সাবির সাহেব ও বিশিষ্ট শিক্ষক শ্রী মনোজ পাত্র, শ্রী রাকেশ নন্দী , জনাব রজব আলী ও জিয়াউর রহমান সাহেব। উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বিশেষ ভাবে সহযোগিতা করে ” সোসাইটি ফর হিউম্যান নেশান” , “স্পন্দন সোসাইটি” ও”রূপপুর কিশলয় সংঘ” ।
এছাড়া প্রাক্তন ছাত্র ছাত্রী , অভিভাবক/ অভিভাবিকা ও অনুষ্ঠান কমিটির সদস্য দের মধ্য জনাব হাকিম মল্লিক, জনাব আব্দুল হামিদ, শ্রীমতি সোমা ঘোষাল, জনাব শেখ ইসমাইল, জনাব নিয়ামত আলী মল্লিক, শ্রী সুদীপ্ত সান্তারা, শ্রী সুশান্ত ঘোষাল, শ্রী বেচারাম রায়, শ্রীমতি চন্দনা মুখার্জি ও শ্রীমতি প্রণতি রায়ের নাম উল্লেখযোগ্য। ঝিংরা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক সেখ জামিল মনোয়ার ও সহকারী শিক্ষিকা লাবনী পাল প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

