দেশ 

গরিব রথ এক্সপ্রেসে আগুন, চালকের প্রচেষ্টায় প্রাণ বাঁচলো যাত্রীদের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার ভোর রাতে মুম্বাইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরায়ে রহিলা রুটের গরিব রথ এক্সপ্রেসের হঠাৎ আগুন ধরে যায়।রাজস্থানের কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও গতি অত্যন্ত কম থাকায় লোকো পাইলট দ্রুত পদক্ষেপ করেন। আগুন কোনও কামরা পর্যন্ত পৌঁছাতে পারেনি। যাত্রীরা প্রত্যেকে অক্ষত আছেন বলে জানা গেছে।

শপাঁচেক যাত্রী নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ যাত্রা শুরু করে গরিব রথ এক্সপ্রেস। ভোরের দিকে ট্রেনটি যখন সদেরা স্টেশন নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ইঞ্জিন থেকে আগুন বেরতে দেখেন লোকো পাইলট। ট্রেনের গতি কম থাকায় দ্রুত ব্রেক কষেন তিনি। এরপর যাত্রীদের কামরা থেকে বের করে ট্রেনটি খালি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ারা।

এদিন সকাল আটটার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে সামান্য ব্যাহত হয় ওই রুটের ট্রেন চলাচল। আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে ইঞ্জিনে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। আতঙ্কিত যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ