কলকাতা 

সিনেমায় সুযোগ করে দেওয়ার নাম করে দুই তরুণীকে ধর্ষণ গ্রেফতার ১

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুজন ব্যবসায়ীর বিরুদ্ধে। যাদবপুর থানায় শুক্রবার রাতে এফ আই আর দায়ের করা হয়েছে তারই ভিত্তিতে এক অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযোগ, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজেদের পরিচয় গোপন রেখে ‘নির্যাতিতা’দের সঙ্গে আলাপ করেন দুই অভিযুক্ত। এর পরে ওই দুই তরুণীকে বেশ কয়েক বার তাঁরা ধর্ষণ করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য ‘নির্যাতিতা’দের হুমকিও দেন অভিযুক্তেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই নির্যাতিতা তরুণী সিনেমায় অভিনয়ে আগ্রহী ছিলেন। অভিনয়ের সুযোগ করে দেবেন বলে তাঁদের সঙ্গে আলাপ জমিয়েছিলেন দুই অভিযুক্ত। তাঁদের এক জন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা। অন্য জনের বাড়ি নৈহাটি। দু’জনেই পেশায় ব্যবসায়ী। ‘নির্যাতিতা’দের অভিযোগ, নাম, পরিচয় গোপন করেছিলেন অভিযুক্তেরা। তাঁদের কাছে চিত্রগ্রাহক বলে নিজেদের পরিচয় দিয়েছিলেন তাঁরা। সেই পরিচয়ের সূত্র ধরেই দুই তরুণীকে বেশ কয়েক বার দু’জন ধর্ষণ করেছেন বলে অভিযোগ। বিষয়টি গোপন রাখার জন্য চাপও দেন।

Advertisement

শেষ পর্যন্ত ‘নির্যাতিতা’দের পরিবারের তরফে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্য অভিযুক্ত এখনও অধরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ