কলকাতা 

“বর্তিকা শিশু”-র রামমোহন সংখ্যা প্রকাশিত হল

শেয়ার করুন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা :প্রগতি সাহিত্যের উজ্জ্বল মুখপত্র “বর্তিকা শিশু”-র রামমোহন সংখ্যার প্রকাশিত হল

গত ৮ই জানুয়ারি, ২০২৫ বুধবার বিকেলে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের সহযোগিতায় ‘বর্তিকা শিশু’র বইমেলা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হল কলিকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি সংসদ কক্ষে । পত্রিকা সম্পাদক তপন দাসের সূচকভাষণের পর পত্রিকার রামমোহন সংখ্যার মোড়ক উন্মোচনকরেন জাতীয় শিক্ষক শ্রী নবকুমার কর্মকার ও অধ্যাপক নীতীশ বিশ্বাস।এবং অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট সমাজ ভাষা গবেষক নীতীশ বিশ্বাস।

Advertisement

সভায় উপস্থিত ছিলেন প্রবীন ভাষা সেনানী শ্রী কাজল সেন, প্রবন্ধকার অমিতাভ চক্রবর্তী, অন্যতম রাজ্য সম্পাদক অধ্যাপিকা যুথিকা পান্ডে, দক্ষিণ কলকাতা কমিটির সম্পাদক সুভাষ দাস, সহসভাপতি ড সুবীর ব্যানার্জি প্রমুখ ।

মুখ্য বক্তা সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস বলেন ,একটি ক্ষুদ্র পত্রিকা ৩২ বছর চালানো যে কতো কঠিন তা আমরা জানি, কারণ আমি ঐকতান পত্রিকা ৫৪বছর চালানোর অভিজ্ঞতা নিয়ে একথা উচ্চারণ করছি। আর তপন দাস এই পত্রিকার মাধ্যমে প্রগতি সাহিত্য ও বিজ্ঞান বাদী চেতনার প্রসারে নিয়ত যেমন সংগ্রাম করে চলেছেন, তেমনি তিনি তার বৃহত্তর ও সংস্কৃতি সম্পন্ন পরিবারের প্রায় সকলকেই যুক্ত করতে পেরেছেন,। যে পরি বারে আজ বাংলা ভাষা মঞ্চও সংযুক্ত হয়ে সে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। পত্রিকার বর্তমান সংখ্যা নিবেদিত হয়েছে রাজা রামমোহন রায় দ্বি সার্দ্ধ জন্ম শতবর্ষে তার অবদান ও ঐতিহ্য স্মরণ করে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমতী পুস্পিতা রায় ,উদ্বোধনীসঙ্গীত করেন শ্রীমতী তপতী গোস্বামী,কবিতা পাঠ করেন দিলীপ পাল ,আশিস রায়, ঐকতান শিল্পী নূপুর লোধ ও মুন মুন মান্না, আবৃত্তি করেন বীথি চট্টোপাধ্যায় ধন্যবাদ জানান বর্তিকা শিশু পত্রিকার প্রকাশক নমিতা দাস ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ