জেলা 

মুর্শিদাবাদে রেললাইনে বোমা হামলা ষড়যন্ত্রের নিরপেক্ষ তদন্ত করতে হবে সরকারকে : এসডিপিআই

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদের নিমতিতায় রেল লাইনের উপর বোমা বিস্ফোরণের চেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া সাগর দাস ও মদন দাস এর বিরুদ্ধে কী ধারায় পুলিশ মামলা দিল তা জনগণ জানতে চায়, এই দাবি জানান এসডিপিআই এর রাজ্য সভাপতি তাইয়েদুল ইসলাম। তিনি আরো বলেন, পিছনে কী গভীর ষড়যন্ত্র ছিল তা পুলিশ, রেল পুলিশ, সিআইডি পৃথক পৃথক ভাবে তদন্ত করুক এবং তদন্তের কাজ দ্রুত শেষ করে সংশ্লিষ্ট সকলের আইন অনুযায়ী বিচার করতে হবে।

পুলিশ যাতে কোন ভাবেই বিষয়টিকে ধামাচাপা দিতে না পারে বা অন্য দিকে মোড় ঘোরাতে না পারে তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। শোনা যাচ্ছে পুলিশ না কি ইতিমধ্যেই বলতে শুরু করেছে দুষ্কৃতীদের কাছে যা পাওয়া গেছে তা বোমা নয়।

Advertisement

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ