আন্তর্জাতিক 

শ্রীলঙ্কায় বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো বামপন্থীরা, সংসদ নির্বাচনে ২২৫ এর মধ্যে ১২৩ আসন পেয়ে একক গরিষ্ঠতা পেল এনপিপি!গতবার পেয়েছিল মাত্র তিনটি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিশ্ব থেকে বামপন্থীদের অস্তিত্ব বিপন্ন যখন মনে করা হচ্ছে তখনই বামপন্থী দলগুলি আবারো ঘুরে বেড়াচ্ছে। ফ্রান্সের পর গ্রেট ব্রিটেনে তারপর শ্রীলংকার সংসদ সংসদ নির্বাচনের নির্বাচনের যে ফলাফল সামনে এসেছে তা থেকে এটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে বামপন্থীরা পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে। শ্রীলঙ্কার পরম্পরা ঐতিহ্য ভেঙে আজ শুক্রবার সেখানকার সংসদ নির্বাচনের যে ফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় পৌঁছে যাচ্ছে বামপন্থীরা। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের দল, ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য বলছে, সংসদের ২২৫ আসনের মধ্যে, এনপিপি-র বামপন্থী জোট ১২৩টি আসন জিতে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যে ১১৩ আসন দরকার, সে সংখ্যা পেরিয়ে গেছে তাদের। আগের সংসদ নির্বাচনে এনপিপি পেয়েছিল মাত্র তিন আসন।

Advertisement

শুক্রবার সকালে ভোট গণনার পর থেকেই স্পষ্ট হয়ে যায়, সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে অনুরা কুমারা দিসানায়েকের দল। বৃহস্পতিবারই ব্যালট গণনা শুরু হলে এনপিপি জোট ৬৩ শতাংশ ভোটে এগিয়ে ছিল। শুক্রবার সকাল থেকে জয়ের লাল আবির উড়তে শুরু করে।

বছর দুয়েক আগে, দেশজোড়া অর্থনৈতিক মন্দার সময়ে যে গণ অভ্যুত্থান ঘটে, তাতেই ক্ষমতা হারিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। এর পরে রাষ্ট্রপতি নির্বাচন হলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছেন রাষ্ট্রপতি দিসানায়েক। দেশের চুরি যাওয়া সম্পদ ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।

এবার তাঁর দলই জয়ী হল সংসদে। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি দিসানায়েক জানিয়েছিলেন, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছেন তিনি। এই নির্বাচনকে শ্রীলঙ্কার জন্য টার্নিং পয়েন্ট বলেও উল্লেখ করেন তিনি।

শ্রীলঙ্কায় বামপন্থী দল ক্ষমতায় আসার ফলে ভারতের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই দলটি মূলত চীনপন্থী বলে এশিয়া মহাদেশে পরিচিত।। এর ফলে চীনের আগ্রাসন যেমন নেপাল ভুটান বাংলাদেশে বাড়ার পর এবার শ্রীলঙ্কাতেও চিনের আগ্রাসন থাকবে ফলে আমাদের দেশের বিদেশ নীতি অনেকটাই চাপের মধ্যে পড়ল বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ