ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা সমাজ কর্মীদের চোখের জলে অবসর নিলেন মাওলানা আব্দুল ওহাব
বিশেষ প্রতিনিধি : মাওলানা আব্দুল ওহাব মাদ্রাসা অন্ত-প্রাণ ছিলেন। ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়ন মাদ্রাসার পরিকাঠামগত উন্নয়নে তার মত এত ভাল কাজ আন্তরিকতার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা খুব কম মানুষকে দেখেছি। শিক্ষকতার পাশাপাশি তিনি মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা এক কথায় প্রশংসনীয় নজিরবিহীন।

বৃহস্পতিবার ১৪ই নভেম্বর কলকাতার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন এর অডিটরিয়ামে ওই মাদ্রাসার শিক্ষক জনাব আব্দুল ওহাবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই কথাগুলি বলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতা জেলার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জনাব কবিরুল ইসলাম। তিনি সংক্ষিপ্ত ভাষণের বলেন অফিসের অনেক কাজ থাকা সত্ত্বেও আব্দুল ওহাবের বিদায় অনুষ্ঠানে যোগ দেবো বলেই আমাকে আসতে হয়েছে। তিনি যে কাজ করে গেছেন তার স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু অবশ্যই সম্মান জানানোর অধিকার আছে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাত ঘরা হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ ইবাদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে শিক্ষককে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত এক ধরনের শিক্ষক আছেন স্কুলে যাই ক্লাস করেন আর বাড়ি চলে যান। সুযোগ খোঁজেন কখন ছুটি হবে। কটায় ছুটি হবে। দ্বিতীয় ধরনের শিক্ষক আছেন যারা ক্লাসে যান ভালো পড়ান ছেলেমেয়েদের প্রতি আগ্রহ সৃষ্টি করেন। বোঝান ভালো। ছাত্র-ছাত্রীদের চোখে খুব ভালো শিক্ষক। তৃতীয় এক ধরনের শিক্ষক আছেন যারা শুধু পড়াশোনার বইয়ের মধ্যে ছেলেমেয়েদের সীমাবদ্ধ রাখতে চান না যারা সমাজের বৃহত্তর অংশে ছেলে-মেয়েদের কাজ করার জন্য উদ্দীপ্ত করেন। এই সকল শিক্ষকরা সমাজ সংস্কারক হিসাবে জন্মগ্রহণ করেন এবং সমাজের পরিবর্তনে বড় ভূমিকা নেন। এই সমাজের শিক্ষকদের মধ্যে আব্দুল ওহাব অন্যতম। আব্দুল ওহাব এমন একজন শিক্ষক যিনি সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করে চলেছেন। তিনি পেশাগত শিক্ষক নন তিনি নেশায় শিক্ষক সমাজের সত্যিকারের কারিগর। এদিনের সভায় সভাপতির ভাষণে মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আরাফাত আলী মিদ্দে বলেন, মাওলানা আব্দুল ওহাব শুধুমাত্র শিক্ষক ছিলেন না শিক্ষা অন্ত প্রাণ ছিলেন। সমাজের জন্য ছাত্র-ছাত্রীদের জন্য এবং মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি যে কাজ করে গেছেন তার স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। কিন্তু অবশ্যই সম্মান আমরা জানাতে পারি। আর সেই জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।

আব্দুল ওহাব সাহেবের কাজ কর্মের ভুয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন সাতঘরা হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক হারুন আল রশিদ, মিত্র ইনিস্টিটিউশন শিয়ালদহের প্রাক্তন প্রধান শিক্ষক আনিসুর রহমান, মনিরা বেগম, শেখ আরিফ আলি, হাজী রওশন আলী, হাজী গুলজার, হাজী ইব্রাহিম, খালিদ হোসেন, নাসিম, মাওলানা মোজাফফর হোসেন, বাউজুল ইসলাম, মোঃ মহসিন,প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শামসুল হক সাহেব ও আসাদুল ইসলাম, আল আমিন মিল্লী মিশনের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক আব্দুল গাফফার প্রমূখ| উর্দু এবং বাংলা বিভাগের সমগ্র শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী সবাই উপস্থিত ছিলেন ।
সবার মুখে একই প্রশংসা জনাব আব্দুল ওহাব সম্পর্কে যে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলেন জনাব আব্দুল ওহাব সাহেব।

