আসুন দুজনে এক সঙ্গে কাজ করি বন্ধু ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদীর বার্তা
বাংলার জনরব ডেস্ক : জয়ের পথ প্রশস্ত হতেই ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে তাঁর কিছু পুরনো ছবি পোস্ট করে মোদী লেখেন, ‘‘চলুন একসঙ্গে কাজ করি!’’
ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানালেন তিনি। সেই সঙ্গে বিশ্ব শান্তি, স্থিতি বজায়ে মিলিত ভাবে কাজ করার কথাও বললেন ভারতের প্রধানমন্ত্রী।
Advertisement


