বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
বিশেষ প্রতিনিধি : পূর্ব কলকাতার বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে সাড়ে এগারোটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন প্রথম নজরে আসে। সকালে স্থানীয়েরা পরিত্যক্ত ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকে।
Advertisement

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানায় থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে। আগুন নেভাতে দমকলের তরফে ফোম ব্যবহার করা হচ্ছে।

