ময়নায় ধর্নায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসল রহস্য?
ময়নার বিধায়ক অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সেখানে গিয়ে ধর্নায় বসলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর আরোও অভিযোগ, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু ‘মিসিং’ রয়েছেন।
Advertisement:
শুক্রবার রাত থেকে তাঁর দুটো ফোনে বহুবার ফোন করা হয়েছে। কিন্তু ফোন তোলেননি তিনি। গৌতমের স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়েই তাঁর বাড়িতে চলে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি গৌতমের বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ঘটনায় ধর্নায় বসাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।

