তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল বৈঠকে, মাদ্রাসার শিক্ষকদের কাছে মমতা -অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা ও ববি-বক্সীর দিশা নিয়ে দুয়ারে পৌঁছে যাবে মাদ্রাসার শিক্ষকরা : ফারহাদ
নিজস্ব প্রতিবেদক,কলকাতা : পঃবঃ বিধানসভায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস সদ্য জনমোহিনী অর্থ বাজেট ঘোষণা করছেন। সেখানে বাংলার আপামর মানুষের জন্য নানাধরনের সুযোগ সুবিধার উল্লেখ আছে। সেখানে মহিলাদের সম্মান জানিয়ে তাদের অর্থ বরাদ্দ সেমন বেড়েছে তেমনি জনমুখী কর্মসূচি নজর কেড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে বাম আমল থেকে একেএম ফারহাদ এর নেতৃত্বে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা সারা বছর সমাজের জন্য কাজ করে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মূল দলের নির্দেশে ময়দানে নেমে পড়েছে মাদ্রাসার শিক্ষকরা।

উল্লেখ্য সম্প্রতি দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA)এর দক্ষ রাজ্য সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর পৌরহিত্যে রাজ্যের প্রতিটি জেলার দায়িত্বশীল শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়। জেলা নেতৃত্বে আলোচনার ভিত্তিতে রাজ্য সভাপতি সিদ্ধান্ত অনুযায়ী জানা যায় আসন্ন লোকসভা নির্বাচনে মাদ্রাসার শিক্ষকরা বিগত দিনের নেয় এবারও প্রতিটি স্তরে ঝাঁপিয়ে পড়ে দলীয় প্রার্থীদের জয়লাভ করবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও গঠনমূলক কর্মসূচিতে এই সংগঠন আরো বেশি কাজ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সহ পরি কাঠামোগত উন্নয়ন আন এ ডেড,এম এস কে সহ মাদ্রাসা বিষয়ক যেকোনো সমস্যার সমাধানে কর্মীদের নিরলস পরিশ্রম কুর্নিশ যজ্ঞ বলে সভাপতি জানায়। রাজ্য বাজেটে যেভাবে সর্বাঙ্গীণ জনমুখী বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে অর্থ বাজেট পেশ হয়েছে তার জন্য সাধুবাদ জানায় শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী, এবং সম্প্রিতীর মুখ কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ উচ্চ নেতৃত্বের নির্দেশে মানুষের জন্য কাজ করতে WBTMTA অদ্বিতীয় বলে জানান সভাপতি ফারহাদ।এক কথায় বলা যেতে পারে দলের প্রতিটি কর্মসূচি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে ফারহাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশন যেভাবে কর্মসূচি রূপায়িত করে চলেছে তা তৃণমূল কংগ্রেস দলের কাছে অত্যন্ত সুখকর বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
ভার্চুয়াল বৈঠকে রাজ্য সভাপতি ছাড়াও গুরুত্বপূর্ণ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আনসার আলী, ইরফান আলী বিশ্বাস,চম্পক নাগ,নুরুল হক বৈদ্য, নূরুল হক, সেখ ইবাদুল ইসলাম,মনিরুল মোল্লা, মনজুর আহমেদ,আবু সুফিয়ান পাইক, রাফিনা ইয়াসমিন, তৌহিদ হোসেন,দেবতোষ বিশ্বাস, সৈয়দ কামার নাসির, সাকিলুর রহমান, আব্দুল্লাহিল মামুন, আতাউর রহমান,ডঃ মোজাফফর হোসেন,জার্জিস হোসেন,নামদার শেখ, শম্পা পাত্র,সাধনা বর্মন, জাহিদুল ইসলাম মন্ডল, মাসুম হোসেন, আবদুল বাতেন আলি, ফজলে মাওলা খান, ইসমাইল হক, অর্নব সরকার, আইনুল বারি,সাহাবুদ্দিন চৌধুরী,মোস্তাফিজুর রহমান, আবদুল আজিজ, আরমান আনসারী,মনিরুদ্দিন খান,আব্দুর সাকির, মোতাহার হোসেন,সাত্তার আলী সরকার, আশিকুর রহমান, রাজকুমার,নিজাম হোসেন,হাবিব হোসেন,মোঃ সেলিম,সেখ ফরিদ,বিকাশ সাহা, অমিত মন্ডল, আবদুল খালেক খান,নাসমিন বেগম,মাওঃ রেজওয়ান ইসলাম, অসমান গনি, রেজাউল ইসলাম, জাভেদ মিয়াঁদাদ,সহ কয়েকশো শিক্ষক শিক্ষিকা।

