আল মোমিন মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজ এক অনাম্বাড়পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “আল মোমিন মিশন” এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল । মুর্শিদাবাদ জেলার নওদার গঙ্গাধারিতে আল মোমিন মিশনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিভাবক/ অভিভাবিকা সহ ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজন ।
২০১৯ সালে আল মোমিন মিশনের পথচলা শুরু করে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়ে চলেছে সামনের দিকে । চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় আল মোমিন মিশন এবছর তার ৫তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় । মিশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির থাকার কথা ছিল বিশিষ্ট ইতিহাসবেত্তা, চাতকের মুখ্য উপদেষ্টা খাজিম আহমেদ এর । কিন্তু তিনি অসুস্থ থাকার কারনে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি । তিনি উপস্থিত থাকতে না পারলেও তাঁর শুভেচ্ছা বার্তা সকল অভিভাবকদের মধ্যে ছড়িয়ে দেন মিশন কর্তৃপক্ষ । তাঁর আন্তরিক পরামর্শে আল মোমিন মিশন নানা উদ্যোগ গ্রহণ করে থাকে । এদিন ছোট ছোট কচিকাঁচারা নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।


অনুষ্ঠানের শুরুতেই মিশনের প্রশাসক শেখ মফেজুল সকলকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন । মিশনের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অভিভাবক ও বিশিষ্টজনেরা । মিশনকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে সুধীজনরা পরামর্শ দেন ।

নানা জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে অন্যতম হলো গজল ও নৃত্য সংগীত পরিবেশন করে আফরিন নিশাত, ছড়াপাঠ ও সংগীতে অংশ নেন মুনতাসিন রৌনক । এছাড়াও অংশগ্রহণ করেন আলিসা খাতুন, ফেরদৌসী খাতুন, মাইদুল ইসলাম, রাকিব সরকার সহ অন্যান্য ছাত্রছাত্রী । নানা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের সহকারি প্রধান শিক্ষিকা নাজনীন রেবা ও নাফিসা শামীম, তানিয়া খাতুন, সারজিনা খাতুন ।

