দেশ 

ইন্ডিয়া জোট জিতেও হেরে গেল চন্ডিগড়ে! কেন এমন হলো নেপথ্যে রহস্য ?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : চন্ডিগড় পুরো নিগমের মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে আপ এবং কংগ্রেস জোট করে লড়াইয়ে নেমেছিল। ৩৬ আসনের চন্ডিগড় পুরো নিগম এর ১৩ জন কাউন্সিলার ছিল আপের আর সাতজন কাউন্সিলর ছিল কংগ্রেসের।

টানটান উত্তেজনার মধ্যে কাউন্সিলররা মেয়র নির্বাচনে অংশ নেন দেখা যায় আপ এবং কংগ্রেসের মনোনীত মেয়র প্রার্থী কুড়িটি ভোট পেয়েছে আর বিজেপির মনোনীত প্রার্থী ষোলটি ভোট পেয়েছে। এরপরেই প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে বলা হয় জোটের আটজন কাউন্সিলর এর ভোট বাতিল করা হয় এর ফলে জোটের পক্ষে ভোট ১২, বিজেপির পক্ষে ১৬।

Advertisement

এই ফলাফল ঘোষণা হওয়ার পরে সমগ্র চন্ডিগড় জুড়ে আপ এবং কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করেছে। একপ্রকার জোড় করে ইন্ডিয়া জোটকে হারিয়ে বিজেপি চন্ডিগড় পুরো নিগবে নিজেদের ক্ষমতাকে ধরে রাখল। আর এই পরম্পরা যদি চলতে থাকে আগামী লোকসভা নির্বাচনে দেশের জনগণ যদি বিজেপিকে ভোট নাও দেয় তারপরেও তারা এভাবেই জিতে সরকার গড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ