কলকাতা 

বড়দিন উপলক্ষে রবিবার রাত থেকে আইন ভাঙ্গার দায়ে ৩২৫ জন গ্রেফতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বড়দিন উপলক্ষে রবিবার রাত থেকে কলকাতা শহরে ট্রাফিক আইন ভাঙ্গার দায়ে ৪৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলে কলকাতার ট্রাফিক পুলিশ সূত্রে খবর।এমনকি মদ্যপান করে দুর্ব্যবহার-সহ অন্যান্য অভিযোগে কলকাতা শহরের এলাকাভিত্তিক পুলিশ ডিভিশনগুলি থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পাশাপাশি মোট ৪১.৪ লিটার পরিমাণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে আলাদা করে কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি।

বিনা হেলমেটে বাইক চালিয়ে আইন ভাঙার অভিযোগ রয়েছেন মোট ১৩১ জনের বিরুদ্ধে। এ ছাড়া একসঙ্গে তিন জন মিলে বাইকে চেপে বেরিয়েছিলেন বলে ৮৪ জন আরোহীর বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং অন্যান্য কারণে কলকাতা শহর জুড়ে এখনও পর্যন্ত মোট ২৪৪ জনের বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ