কলকাতা 

ছ’ বছর চাকরি করে কোটি টাকার সম্পত্তি! কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডির তল্লাশি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ক্রিসমাসের সকালটা খুব একটা ভালো গেল না কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্তের। আজ সোমবার ২৫ শে ডিসেম্বর কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার এর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। আর এই তল্লাশিতে উঠে এসেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিস। আজ এই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে চৌদ্দ লক্ষ নগদ টাকা এবং এক কোটি ৬৩ লক্ষ মূল্যের হিরে গয়না উদ্ধার হয়েছে। একই সঙ্গে ১৩০০ পাতার সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর পাওয়া গেছে। তমাল দত্ত চিপ ইঞ্জিনিয়ার হিসাবে কামারহাটি পুরসভাতে যোগ দিয়েছিলেন ২০১৬ সালে! সময়ের বিচারে মাত্র ৭ বছরের মধ্যে ইঞ্জিনিয়ারের সম্পত্তির এই বহর দেখে চমকে উঠেছে ইডি আধিকারিকরা।

পুর নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে রয়েছেন তিনি। গত ৫ অক্টোবর বাগুইআটির ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার তাঁর কামারহাটির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। সূত্রের খবর, তল্লাশিতে তাঁর বাড়ি থেকে ১৪ লক্ষ টাকা নগদ ও ১ কোটি ৬৩ লক্ষ মূল্যের হিরে ও সোনার গয়না উদ্ধার হয়েছে। এমনকী, সম্পত্তির ১৩০০ পৃষ্ঠার নথিও মিলেছে বলেও খবর।

জানা গিয়েছে, ২০১৬ সালে পুরসভার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছিলেন তমাল। তার পর থেকেই রকেটের গতিতে তাঁর উত্থান। অভিযোগ, পুরসভায় নিয়োগে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। চাকরি পাওয়ার মাত্র ৬ বছরের মধ্যে বিপুল সম্পত্তির পরিমাণ তমালের বিরুদ্ধে ওঠা অভিযোগে সিলমোহর দিচ্ছে বলেই ধারনা তদন্তকারীদের। ইতিপূর্বে তমাল দত্তের বাগুইআটির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এমনকী, সিজিও কমপ্লেক্সে ডেকেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার সেই ই়ঞ্জিনিয়ারের বাড়ি থেকে বিপুল সম্পত্তি উদ্ধার হল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ