কবি বেনজির নাজ ও হুমায়ুন রশিদের কাব্যগ্রন্হ প্রকাশিত হল
দিশা ইয়াসমিন, কলকাতা:শুক্রবার । ১৫ ডিসেম্বর । কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পদাতিক প্রকাশনী প্রকাশিত কবি বেনজির নাজ ও কবি হুমায়ুন রশিদ(পিয়াস রশিদ নামেই পরিচিত বেশি)-এর দুটি কাব্যগ্রন্হ প্রকাশিত হল। কবি বেনজির নাজের কাব্যগ্রন্হের নাম “বিহ্বল জীবনতরী” ও কবি হুমায়ুন রশিদের কাব্যগ্রন্হটির নাম ” ভাংচুর”। পদাতিক প্রকাশনী বইটি বের করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য বলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন ।
কবি বেনজির নাজের ” বিহব্বল জীবনতরী ” ও হুমায়ুন রশিদের ” ভাঙচুর” কাব্যগ্রন্হ প্রকাশ আরো অতিথি ছিলেন তারা হলেন কবি -গল্পকার রক্তিম ইসলাম, গল্পকার মুসা আলী, কবি আশিস ব্যানার্জি , কবি গোলাম রসুল ও কবি ময়ূখ হালদার। প্রতিটি অতিথি এই দুই কবির কবিতা ও বাংলা সাহিত্যের কবিতার হাল-হকিকত নিয়ে একটা মনোজ্ঞ আলোচনা করেন। তারা বলেন, কবি বেনজির নাজ যেমন নাগরিক জীবনের কবি, তেমনি কবি হুমায়ুন রশিদ সমাজ বদলের কবি। বিদ্রোহ ও বিপ্লবের কবি। কবি বেনজির নাজের প্রকৃত নাম সাহানাজ বেগম। তবে কবি হিসাবে বেনজির নাজ নামেই বেশি পরিচিত।

বর্ধমানের ভূমিকন্যা কবি বেনজির নাজ তার কাব্যসাধনা চালিয়ে যাচ্ছেন। তিনি একজন প্রকৃতই নাগরিক জীবনের কবি। অন্যদিকে জয়নগরের ভূমিপুত্র হুমায়ুন রশিদ ওরফে পিয়াস রশিদ মাটির কবি, মানুষের কবি, দিন বদলের কবি, সমাজবদলের কবি, বিদ্রোহ কবি ,বিপ্লবী কবি ও সম্প্রীতির কবি।” ভাঙচুর” কাব্যগ্রন্হে সেটাই উঠে এসেছে। চারিদিকে অপশক্তি যা করছে তার বিরুদ্ধে কবি বিদ্রোহী। বিশিষ্ট সমাজসেবী মহম্মদ আব্দুল ওহাব ও লেখিকা সাবিনা ইয়াসমিন যোগ দিলে অনুষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি ঘটে। ৪০ জনের বেশি কবি কবিতা পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন ঝুমা পাল ও মলয় হালদার। সুচারুভাবে সঞ্চালনা করেন মুজতবা আল মামুন।

