দেশ 

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল সংবিধান অনুযায়ী বৈধ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। কেন্দ্রের বিজেপি সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল তা বৈধ কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। সেই মামলা দায় দিল আজ সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল সংবিধান মেনেই ৩৭০ ধারা বিলোপ করেছে কেন্দ্র সম্পূর্ণভাবে তা বৈধ। আর ৩৭০ ধারা ছিল অস্থায়ী একটা বিষয়। আর এই ধারা বিলক করার সম্পূর্ণ অধিকার রাষ্ট্রপতির আছে সংবিধান অনুসারী জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।

সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন শেষ করতে হবে।

Advertisement

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে (Supreme Court) বহু মামলা দায়ের হয়। সেগুলিকে একত্রিত করে সম্প্রতি শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সহমত হয়ে জানিয়ে দেয়, “সংবিধানের ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। এই ধারা বিলোপ করে দেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সাংবিধানিক পদ্ধতিতেই ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে।”

শীর্ষ আদালত আরও জানায়, দ্রুতই জম্মু-কাশ্মীরকে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা দিতে চলেছে কেন্দ্র। দ্রুতই এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। তাছাড়া লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ