দেশ 

রমন সিং নন, ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তিন রাজ্যে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি তারপরে এক সপ্তাহ কেটে গেছে এখনো পর্যন্ত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে উঠতে পারেনি গেরুয়া শিবির। রবিবার বিকেলে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে বিষ্ণু দেও সাইয়ের নাম। তিনি আরএসএস ঘনিষ্ঠ এবং আদিবাসী সমাজের নেতা। ছত্তিশগড় রাজ্যটি যেহেতু আদিবাসী প্রধান এলাকা তাই আদিবাসী সমাজের আরএসএস নেতা বিষ্ণুদেও সাইকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হলো।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকারের প্রথম মন্ত্রীসভায় ছিলেন তিনি। ইস্পাত, খনি, শ্রম মন্ত্রকের দায়িত্বে ছিলেন এই আদিবাসী নেতা। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ছত্তিশগড় বিজেপির প্রধানও ছিলেন ৫৯ বছর বয়সি বিষ্ণু।

Advertisement

কংগ্রেসকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছে বিজেপি। তার পর থেকেই জল্পনা চলছিল, সম্ভবত মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা রমন সিং। ফল প্রকাশের পরেই কংগ্রেস জমানার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। দৌড়ে ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রেনুকা সিং। এছাড়াও রাজ্যসভার প্রাক্তন সংসদ রামবিচার নেতামের কথাও বলেছিলেন কেউ কেউ।

জানা গিয়েছে, ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী সংঘ পরিবারের বেশ ঘনিষ্ঠ। এছাড়াও রাজনীতিতে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। দুয়ে মিলিয়েই বেছে নেওয়া হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ