কলকাতা 

কালীঘাটের কাকুর স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট নিয়ে এসএসকেএমের সুপারকে তলব ইডির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বেশ কয়েক মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কুমার ভদ্র। বহু চেষ্টা করেও তার ভয়েস টেস্ট নিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার কালীঘাটের কাকুর স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট নিয়ে এসএসকেএম সুপারকে তলব করলো ইডি। সুপারকে বুধবারই এসে ইডির দফতরে দেখা করতে বলেছে তারা। সেই সঙ্গে তাঁকে বলা হয়েছে, একটি স্বাস্থ্য রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে। এসএসকেএমে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি তাঁরই রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে বলেছে এসএসকেএমের সুপারকে।

চিকিৎসার জন্য দীর্ঘ দিন ধরেই এসএসকেএমের হাসপাতালে রয়েছেন সুজয়। ইডি সম্ভবত জানতে চায়, তার এখনও আরও কতটা চিকিৎসার প্রয়োজন? আপাতত কেমন আছেন তিনি? সম্ভবত সেই জন্যই ‘কালীঘাটের কাকু’র চিকিৎসা সংক্রান্ত বিশদ রিপোর্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের সুপারকে আসতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এর আগেও বহু বার সুজয়কে দেখতে হাসপাতালে গিয়েছেন ইডির গোয়েন্দারা। তদন্তের প্রয়োজনে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়েছেন হাসপাতালে। তবে ইডি এ বার আর এসএসকেএমে যায়নি। বদলে ডেকে পাঠিয়েছে সুপারকেই।

নিয়োগ দুর্নীতির মামলায় ‘কালীঘাটের কাকু’-র জড়িত থাকার প্রমাণ তাদের হাতে রয়েছে বলে আগেও জানিয়েছে ইডি। ইডি সূত্রে এ-ও জানা গিয়েছিল যে, তাঁর মাধ্যমেই বহু টাকার হাতবদল হয়েছে। সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছিল সুজয়কে। কিন্তু হেফাজতে থাকাকালীন সুজয়ের স্ত্রীর মৃত্যু হয়। প্যারোলে বেরোনোর পর তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্যই দীর্ঘ দিন এসএসকেএম হাসপাতালে রয়েছেন তিনি। ইডি এখন তাঁর বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চায়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ