ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত!
বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনে ইসরাইলের দখলদারীর নিন্দা করে যে প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আনা হয়েছিল সেই প্রস্তাবকে এবার সমর্থন দিল ভারত । ইসরাইল অধিকৃত ফিলিস্থিনিদের জমিতে বসতি স্থাপনের নিন্দা করে রাষ্ট্রসংঘ এই এনেছিল । সেই প্রস্তাবে বিরুদ্ধে ভোট দেয় সাতটি যার আমেরিকা ও কানাডা আছে । আর ভোটদানে বিরত ছিল ১৮টি । এছাড়া ভারত সহ বিশ্বের সব দেশই এই নিন্দা প্রস্তাবকে সমর্থন দিয়েছে ।
রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে অধিকৃত প্যালেস্টাইনের পূর্ব জেরুসালেম এবং গোলান হাইটস-এ বসতি স্থাপনের নিন্দা করা হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের ভোটে প্রস্তাবটি অনুমোদন পায় গত বৃহস্পতিবারে। প্রসঙ্গত, কিছু দিন আগেই ইজ়রায়েল-হামাসের মধ্যে চলতি সংঘাতে যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রপুঞ্জে জর্ডনের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে গরহাজির থেকেছিল ভারত। ভারতের সেই অবস্থান নিয়ে চর্চা শুরু হয় দেশে-বিদেশে। কেন্দ্রের শাসকদল বিজেপির সমালোচনায় সরব হয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। এ বার ভারত রাষ্ট্রপুঞ্জে বসতি স্থাপন নিয়ে নিন্দা প্রস্তাবের সমর্থনে ভোট দিয়ে ইসরা্ইল-হামাস সংঘাতে ‘ভারসাম্যের নীতি’ বজায় রাখল বলে মনে করা হচ্ছে।
কিছু দিন আগেই রাষ্ট্রপুঞ্জে মানবিক সহায়তার কারণে গাজ়া ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব এনেছিল জর্ডন। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছেন ১৪টি দেশের প্রতিনিধিরা। ভারত-সহ ৪৫ সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। বিদেশমন্ত্রক সূত্রে জানা যায়, প্রস্তাবে গত ৭ অক্টোবর ইসরইলের উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার উল্লেখ না থাকার কারণেই ভারত ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। জর্ডনের ওই প্রস্তাবের সঙ্গে ‘হামাসের আক্রমণের’ প্রসঙ্গ সংযোজনের জন্য একটি সংশোধনী প্রস্তাব এনেছিল কানাডা। ভারতের তরফে সমর্থন করা হলেও সংশোধনী প্রস্তাবটি ভোটাভুটিতে খারিজ হয়ে যায়।
ভারত চিরকালই ফিলিস্থিন প্রশ্নে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলির তুলনায় বেশি ‘নরম’। ইসরাইল ও ফিলিস্থিন দুই রাষ্ট্রের স্বীকৃতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষেই অতীতে সওয়াল করেছে ভারত।

