গাজার এক শিশু হাসপাতলে বোমাবর্ষণ করলো ইসরাইলি বাহিনী, অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কা
বাংলার জনরব ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শিশু হাসপাতলে বিমান হামলা চালালো ইসরাইলের সামরিক বাহিনী। এ হামলায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে বলে ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে।
গতরাতে ইসরাইলি সেনারা গাজায় বিরামহীনভাবে বিমান হামলা চালিয়েছে। তার অংশ হিসেবে আল-রানতিসি শিশু হাসপাতালে হামলা চালানো হয়।

এছাড়া, গাজার রাফা এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় ১৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর পাশাপাশি গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি বাড়িতে বিমান হামলায় তিনজন শহীদ এবং কয়েকজন আহত হন। খান ইউনুস শহর এবং দক্ষিণ গাজায়ও ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া গেছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা গাজার হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ, গির্জা, এমনকি স্কুল ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অফিসে পর্যন্ত হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশনে হাসপাতালের ওপর হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও ইহুদিবাদী ইসরাইল তা মানছে না

