কলকাতা 

২ নভেম্বর এথিক্স কমিটির মুখোমুখি হচ্ছেন মহুয়া মৈত্র! নিজের স্বপক্ষে কি বলতে পারেন মহুয়া? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার দোসরা নভেম্বর লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা হয়েছে এই অভিযোগে এথিক্স কমিটি তাকে ডেকে পাঠিয়েছে। যদিও তিনি পাঁচই নভেম্বরের পরে যাবেন বলে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে চিঠি দিয়ে মহুয়া মৈত্র অনুরোধ করেছিলেন কারণ এই সময়কালে তার সাংসদ এলাকায় বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলো আগে থেকেই ঠিক করা ছিল বলে মহুয়া চিঠিতে দাবি করেছিলেন।

কিন্তু এথিক্স কমিটি স্পষ্ট জানিয়ে দেয় দোসরা নভেম্বর বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে হবে তাই শেষ পর্যন্ত মহুয়া মৈত্র কি করেন সেটাই দেখার বিষয় ছিল। কিন্তু তিনি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছেন দোসরা নভেম্বর এথিক্স কমিটির মুখোমুখি তিনি হবেন এবং তার বিরুদ্ধে আনা সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন।

Advertisement

আজ মঙ্গলবার চিঠি দিয়ে মহুয়া মৈত্র এথিক্স কমিটির চেয়ারম্যান কে এ কথা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে সূত্রের খবর ওই চিঠিতে তিনি নটি প্রশ্ন করেছেন। এর মধ্যে তিনি দাবি জানিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে এবং নিরপেক্ষতার জন্য মহুয়ার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাকে এবং যিনি ঘুষ দিয়েছেন তাকে জেরা করতে চান মহুয়া। ন্যায়বিচারের স্বার্থে এটা করার অধিকার তার রয়েছে বলে ওই চিঠিতে তিনি দাবি করেছেন।

এখন দেখার বিষয় এথিক্স কমিটির চেয়ারম্যান এর কাছে মহুয়া মৈত্র কি কি বিষয় বলেন? একইসঙ্গে মহুয়ার দাবি মেনে কৃষ্ণনগর সাংসদ এর প্রাক্তন বন্ধু এবং ব্যবসায়ী দর্শন হীরানান্দানীকে মুখোমুখি বসিয়ে কথা বলার সুযোগ করে দেন কিনা সেটাই এখন দেখার বিষয়! মহুয়া আর প্রস্তাব মেনে নিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে যতটা রটেছে ততটা কি ঘটেছে?

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ