কলকাতা 

বেসরকারি হাসপাতালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি হাওয়ায় অন্য রোগের আত্মীয়-স্বজনদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করে রোগীর আত্মীয়-স্বজনদের বিক্ষোভ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি হয় সাধারণ রোগীদের এবং রোগীর আত্মীয় স্বজনদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পর তাকে যখন আদালতে তোলা হয় তখন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিচারকের নির্দেশে তাকে কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এই হাসপাতালে শুক্রবার বিকেলে ভর্তি হওয়ার পর থেকেই নিরাপত্তার করা করি বন্দোবস্ত করা হয়েছে। ফলে অন্য রুগীর আত্মীয়-স্বজনদের ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে অন্য রুগীর আত্মীয়-স্বজনরা বিক্ষোভে ফেটে পড়েছে হাসপাতালের সামনে।

Advertisement

চরম হয়রানির অভিযোগে শনিবার সকালে সংশ্লিষ্ট হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিজনেরা। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।

রোগীর পরিজনদের বক্তব্য, আইসিইউতি কারও সন্তান কারও বা মা ভর্তি রয়েছেন। কিন্তু শুক্রবার বিকেলের পর থেকে আইসিইউ-র বাইরেও অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রশ্ন, যাঁর বিরুদ্ধে সরকারের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সেই মন্ত্রীর নিরাপত্তার নামে কেন সাধারণ মানুষকে হয়রানি করা হবে?

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু মন্ত্রী গ্রেফতার হওয়ার পরই তাঁর জীবন সংশয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ আরও অনেকে প্রশ্ন তুলেছেন, তাই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

রেশন দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। শুক্রবার দুপুরে তাঁকে হাজির করানো হয় ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে দু’তরফের আইনজীবীদের সওয়াল জবাবের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। বমিও করেন। ধৃত মন্ত্রীর মাথায় জল ঢেলে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী।

মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় বিচারকও নেমে এসেছিলেন। এর পর নতুন করে ইডি ও বালুর আইনজীবীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যায়। ইডি ধৃত মন্ত্রীকে নিয়ে তাঁদের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার তো়ড়জোড় শুরু করে। অন্যদিকে অ্যাম্বুলেন্স ডাকার দাবি জানান বালুর আইনজীবীরা। শেষমেশ বালুর শারীরিক অসুস্থতার বিচার করে পরিবারের আর্জি মেনে তাঁকে অ্যাপেলো হাসপাতালে পাঠানো হয়।

রোগীর পরিজনদের অভিযোগ, তারপর থেকেই ধৃত মন্ত্রীর নিরাপত্তার নামে সাধারণ মানুষকে চরম হয়রান করছেন নিরাপত্তারক্ষীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ