কলকাতা 

‘‘ আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে,বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত’’ : জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গ্রেফতারের পর সাংবাদিকদের কাছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন তিনি ষড়যন্ত্রের শিকার। আজ শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ মন্ত্রীকে সিজিও কমপ্লেক্স থেকে জোকা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সময় তিনি দাবি করেন বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্ত করে আমাকে গ্রেফতার করিয়েছে।মন্ত্রী জানান, তিনি চক্রান্তের শিকার। যে চক্রান্তের নেপথ্যে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিজিও কমপ্লেক্স থেকে জোকা যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘‘ আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।’’

শুক্রবার ভোর রাতে গ্রেফতার করে ইডি দফতরে নিয়ে যাওয়ার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এ টুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করল।”

Advertisement

বৃহস্পতিবার ২০ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর বনমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হলেন। বৃহস্পতিবার রাত ৩টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ