আন্তর্জাতিক 

চার বছর পর দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরলেন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আগামী জানুয়ারি মাস নাগাদ পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গেছে এই প্রেক্ষাপটে নওয়াজ শরীফের পাকিস্তানে ফিরে আসা যথেষ্ট তাৎপর্য বহন করছে। বর্তমানে তার ভাই শাহাবাজ শরীফ পাকিস্তানের তদারকি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নির্বাচনের মুখে পাকিস্তান মুসলিম লীগকে চাঙ্গা করার চেষ্টা করতে পারেন নাওয়াজ বলে জানা গেছে।

দুটি বড় দুর্নীতি মামলায় অভিযুক্ত নওয়াজ শরীফ। এ দুটি মামলা এখন আদালতে বিচারাধীন এমনকি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। দুদিন আগে পাকিস্তানের এক আদালত নওয়াজকে এখনই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় এরপরই তিনি দেশে ফিরলেন। আজ শনিবার দুপুরে একটি চাটার্ড বিমানে তিনি লন্ডন থেকে ইসলামাবাদে আসেন এবং তাকে বিমানবন্দরে স্বাগত জানেন পাকিস্তান মুসলিম লীগের নেতা ও কর্মীরা।

Advertisement

মনে করা হচ্ছে আগামী সাধারণ নির্বাচনে পাকিস্তানের মূলত দুটি দলের মধ্যে লড়াই হবে একটি হলো পাকিস্তান মুসলিম লীগ যার নেতৃত্বে থাকবেন নওয়াজ শরীফ অন্যটি হলেন পাকিস্তান ইনসাফ পার্টি, যার নেতৃত্বে রয়েছেন ইমরান খান। যদিও ইমরান খান এখন পাকিস্তানে জেলবন্দী আছেন। তবে আগামী সাধারণ নির্বাচনে নওয়াজ শরীফ প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নির্ভর করছে আদালতের রায়ের উপর। সব মিলিয়ে চার বছর পর নওয়াজ শরীফ দেশে ফিরে আশায় পাকিস্তান মুসলিম লীগের মধ্যে এখন উৎসাহ উদ্দীপনা চরমে।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ