দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল হামাস!
বাংলার জনরব ডেস্ক : আমেরিকার দুই নাগরিককে মুক্তি দিল হামাস। গত ৭ অক্টোবর অন্যান্য ইসরাইলি নাগরিকদের সঙ্গে এই দুই আমেরিকার নাগরিককে অপহরণ করেছিল হামাস। মার্কিন প্রেসিডেন্টের আহবানে সাড়া দিয়ে আমেরিকা থেকে ভ্রমণ করতে আসা গাঁজা উপত্যকায় মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস।হামাসের ইজ় এল-দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই মুক্তির কথা জানিয়েছেন।
গত ৭ অক্টোবর গাজ়া সীমান্তবর্তী ইজ়রায়েলি শহরগুলিতে হামলা চালায় হামাস। শুধু হামলা চালানোই নয়, নৃশংস ভাবে হত্যা এবং বহু ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে অপহরণ করে নিয়ে যায়। ইজ়রায়েল সেই সব বন্দিদের মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যখন পুরো হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, ঠিক সেই সময় আমেরিকার দুই নাগরিককে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে তারা।

অপহৃত আমেরিকার দুই নাগরিক হলেন জুডিথ তাই রানান এবং তাঁর কন্যা নাটালি। তাঁরা ইলিনয়ের ইভানস্টনের বাসিন্দা। অপহরণের প্রায় দু’সপ্তাহ পর মুক্তি পাওয়ায় ইলিনয়ে রানান পরিবারে উচ্ছ্বাস এবং আবেগে ভেসেছে। পরিবারের কয়েক জন সদস্য তাঁদের বাড়ি ফিরিয়ে আনার জন্য ইসরায়েলে পৌঁছেছেন। গাজ়া সীমান্তে ইজ়রায়েলি সেনাচৌকিতে হাজির ছিলেন তাঁরা। সেখানেই জুডিথ এবং নাটালির সঙ্গে পরিবারের পুনর্মিলন হয়। ইলিনয় থেকে স্ত্রী এবং কন্যার সঙ্গে ফোনে কথা বলেছেন উরি রানান। তিনি এক সংবাদমাধ্যমে বলেন, “স্ত্রী, কন্যার সঙ্গে কথা হয়েছে। কথা শুনে মনে হল ওঁরা সুস্থ আছে।”
এই দুই আমেরিকান নাগরিককে হামাস ছেড়ে দিলেও এখনো প্রায় দুশোর বেশি ইসরাইল ও অন্যান্য দেশের নাগরিকরা কোন বন্দী হয়ে আছেন হামাসের হাতে। আমেরিকার বিশেষ অনুরোধে দুই নাগরিককে ছেড়ে দিলেও বাকিদের ছাড়বে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও ইসরাইল দাবি করেছে তারা দুই একদিনের মধ্যে গাজা উপত্যকায় ঢুকবে। সেখানে সেনা অভিযান চালিয়ে অপহৃতদের মুক্ত করবে।

