কলকাতা 

বিধানসভায় নয় রাজভবনে স্পিকারকে বাদ দিয়ে বিধায়ককে শপথ গ্রহণ করালেন স্বয়ং রাজ্যপাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্পিকার নেই এটা ভাবতে কেমন লাগছে না! কিন্তু এটাই বাস্তব পশ্চিম বাংলার রাজনীতির প্রেক্ষিতে। ২২ দিন আগে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র ের উপ নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী ইতিহাসের অধ্যাপক নির্মল চন্দ্র রায়। শপথ কে করাবেন তা নিয়ে চলতে থাকে জটিলতা আর সেই জটিলতা থেকেই শেষ পর্যন্ত স্পিকার কে বাদ দিয়ে রাজ্যপাল শপথ গ্রহণ করালেন নবনির্বাচিত বিধায়ককে।শপথ ঘিরে বিধানসভার সঙ্গে রাজভবনের যে সংঘাত চলেছে, তার ফলশ্রুতিতেই শনিবারের শপথ অনুষ্ঠানে ছিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শুক্রবারই জানিয়ে দেওয়া হয়েছিল, স্পিকার এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজভবনে যাবেন না। শনিবার তাঁরা কেউ ছিলেন না। কেবল বিধানসভায় শাসকদলের উপমুখ্যসচেতক তাপস রায় শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।

Advertisement

রাজ্যপাল গত শনিবার বিকালে শপথের আয়োজন করেছিলেন। কিন্তু বিধানসভার তরফে স্পষ্ট বলে দেওয়া হয়, এ ভাবে শপথগ্রহণ করানো যায় না। সে দিন তাই কিছুই হয়নি। তার পর রাজ্যপাল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি শপথগ্রহণ করাতে বলেন। কিন্তু তা-ও হয়নি। পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালের উদ্দেশে স্পিকার বলেছিলেন, ‘‘আপনিই শপথগ্রহণ করান। কিন্তু সেটা বিধানসভায় অনুষ্ঠিত হোক।’’

শনিবার শপথের পর রাজবংশী সমাজের প্রতীক হলুদ-সবুজ উত্তরীয় (খাদা) রাজ্যপালকে পরিয়ে দেন বিধায়ক নির্মল। রাজ্যপাল তাঁকে নিজের লেখা একটি বই দেন। তবে এ ভাবে একজন বিধায়কের রাজভবনে শপথ বাংলার সংসদীয় গণতন্ত্রে নজিরবিহীন বলেই মত অনেকের।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ