বিতর্কিত মোদি মন্তব্যের জেরে দু বছর সাজার উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের, সাংসদ পদ ফিরে পেতে চলেছে রাহুল গান্ধী!
বাংলার জনরব ডেস্ক : বিতর্কিত মোদী পদবী নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে বড় স্বস্তি পেলেন এই কংগ্রেস নেতা। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ শুক্রবার রাহুলের দু’বছরের জেলের উপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ রাহুলের পদ ফিরে পাওয়ার সম্ভবনাও তৈরি হল। সংসদ পদ ফিরে পেলে রাহুল গান্ধী এই সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, মানহানি মামলার ফৌজদারি কেসে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল প্রথমে গুজরাটের সুরাটের এক নিম্ন আদালত।
পরবর্তীকালে এই মামলা সুরাটের জেলা আদালতে যায় সেখানেও রাহুল গান্ধীর সাজা কমেনি, এরপরে গুজরাট হাইকোর্টে রাহুল গান্ধীর সাজা বহাল ছিল গত সপ্তাহ আগে গত দু সপ্তাহ আগে কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় আজ সুপ্রিম কোর্ট মানহানি মামলায় রাহুল গান্ধীকে দু বছরের যে সাজা দিয়েছিল নিম্ন আদালত তার উপর স্থগিতাদেশ দিল।

অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের যে সাজা গত ২৩ মার্চ সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিল গুজরাত হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ। গুজরাত হাই কোর্টের আগে সুরাতের দায়রা আদালতও সাজার রায় বহাল রেখেছিল। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির তরফে আবেদনে বলা হয়, ‘‘যদি গুজরাত হাই কোর্টের ৭ জুলাইয়ের রায় স্থগিত না করা হয়, তবে তা বাক্স্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি করবে।’’
সাজার স্থগিত করে দেওয়ার পর এবার দেখার বিষয় মোদি সরকার কিংবা লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেয় কিনা।

