কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড ইডিকে গঠন করার নির্দেশ দিল হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের স্বাস্থ্যের জন্য যে অন্তবর্তী কালীন জামিনের আবেদন করেছিলেন সুজয় ভদ্রের আইনজীবী তা আজ কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেছে। হাইকোর্ট বলেছে কালীঘাটের কাকু ওর ভেষজ জয়কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডি মেডিকেল বোর্ড গঠন করবে। এই মর্মে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।
হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়। চিকিৎসা করানোর জন্য বেসরকারি হাসপাতালে যেতে চেয়েছেন তিনি। কিন্তু ইডি তাঁর চিকিৎসা করাতে চায় এসএসকেএম হাসপাতালেই। মঙ্গলবার আদালত এ বিষয়ে ইডির আপত্তির কারণ জানতে চেয়েছিল। বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করেছিলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অসুবিধা কোথায়? প্রত্যেকের হাসপাতাল নিয়ে নিজস্ব পছন্দ, অপছন্দ থাকতে পারে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি।
কিন্তু বৃহস্পতিবার ‘কালীঘাটের কাকু’র জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি ইডিকে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে বলেছেন। আগামী বুধবার মেডিক্যাল বোর্ড গঠনের আগে যদি সুজয়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা দেখা দেয়, তবে এসএসকেএম হাসপাতালেই নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে।

