কলকাতা 

কলকাতায় চিকিৎসকের রহস্যমৃত্যু ! তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রগতি ময়দান থানায় এলাকায় এক চিকিৎসকের রহস্য মৃত্যু। ওই থানায় এলাকার এক বহুতলের নিচ থেকে সোমবার গভীর রাতে উদ্ধার হয় ওই চিকিৎসকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে ওই চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী। ওই বহুতলই তার বিদেশি বান্ধবী থাকতেন বলে সূত্রের খবর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার মাঝ রাতে বহুতলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। কী ভাবে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

কিছু দিন আগে, কলকাতার অদূরে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সেনা ছাউনির ম্যান্ডেলা হাউস আবাসনে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আঙুল উঠেছে তাঁর সঙ্গী চিকিৎসকের দিকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ