দেশ 

মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নিম্ন আদালতের রায় বহাল রাখল গুজরাট হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যে রায় গুজরাটের নিম্ন আদালত দিয়েছিল সেই রায়কেই বহাল রাখল গুজরাট হাইকোর্ট। এর ফলে, রাহুল গান্ধী এখনই স্বস্তি পাচ্ছেন না সাংসদপদ ফিরে পাবেন না। আগামী দিনে নির্বাচনে লড়তে পারবেন না বলেই মনে হয়।

এমনকী আগামী লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না। এবং সম্ভবত জেলে যেতে হবে তাঁকে। যদিও এখনও সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে কংগ্রেস নেতার কাছে।

Advertisement

‘মোদি পদবি’ সংক্রান্ত মানহানি মামলায় সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দু’ বছরের কারাদণ্ড ও জরিমানা হয় তাঁর, যার জেরে সাংসদ পদ হারান কংগ্রেস নেতা। এরপর দায়রা আদালতের দ্বারস্থ হলে আর্জি খারিজ হয় রাহুলের। গত ২৫ এপ্রিল গুজরাট হাই কোর্টে (Gujarat High Court) আবেদন করেন তিনি। সেই আবেদনও খারিজ হয়ে গেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ