কলকাতা 

শুক্রবার সাতসকালে কলকাতায় উদ্ধার রক্তাক্ত দেহ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সাতসকালে কলকাতার গল্ফগ্রিন থানার বিজয়গড়ের কাছে উদ্ধার হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। দেহের গলা, মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি খুন হয়েছেন বলেই অনুমান পুলিশের। ঘটনাস্থলে গল্ফ গ্রিন থানার পুলিশ।

বিজয়গড়ের একটি বাড়িতে ফাঁকা জায়গায় এই দেহটি পড়ে থাকতে দেখা যায়। পরনে রয়েছে হাফপ্যান্ট। সংলগ্ন বাড়িটির বাসিন্দারা সকালে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ফাঁকা জায়গায় হাফপ্যান্ট পরনে, খালি গায়ে দেহ পড়ে ছিল। যেহেতু গলায়, মাথায় আঘাত রয়েছে তাতে প্রাথমিকভাবে খুন বলেই মনে করছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ অন্য কোথাও খুন করে এই জায়গায় এনে দেহ ফেলে দেওয়া হতে পারে। আশপাশের এলাকায় কোনও ব্যক্তি নিখোঁজ রয়েছে কিনা তা খোঁজ করা হচ্ছে। ওই ব্যক্তির পরিচয় খোঁজার কাজ শুরু হয়েছে।

দুর্ঘটনার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। প্রাথমিকভাবে খুনের সন্দেহকে সামনে রেখে তদন্ত শুরু হলেও সব সম্ভাবনার কথাই মাথায় রাখছে পুলিশ, খবর সূত্রের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ