কলকাতা 

স্কুলে প্রার্থনা চলাকালীন সময়ে সংজ্ঞাহীন হয়ে মৃত্যু ছাত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতার এক নামে স্কুলে প্রার্থনা চলাকালীন সময়ে এক ছাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়ে তারপরেই তার মৃত্যু হয়। প্রার্থনা চলাকালীন সময়ে সংজ্ঞাহীন হওয়ার পরে তড়িঘড়ি ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুলে পড়ত ওই ছাত্রী। বৃহস্পতিবারও অন্যান্য দিনের মতো সে নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল। সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলছিল। হঠাৎ শোনা যায়, এক ছাত্রী প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রীটি প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে।

এর পর স্কুলের তরফে ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশকেও পুরো বিষয়টি জানান কর্তৃপক্ষ। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই ছাত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে তার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ