নন্দীগ্রামকে তৃণমূল মুক্ত করার হুঁশিয়ারি শুভেন্দুর
বাংলার জনরব ডেস্ক : নন্দীগ্রামের বেশ কয়েকটি আসনে পঞ্চায়েত আসনে বিজেপি দল প্রার্থী দিতে পারেনি। তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি শুরু হয়েছে। এবার এ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছে শুভেন্দুর মুখেই তর্জন গর্জন নিজের কেন্দ্রেই সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি এ থেকে প্রমাণিত হয় বিজেপির কোন জনসমর্থন নেই!
এরপরই রবিবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ায় এক সমাবেশে গিয়ে নন্দীগ্রামের সব পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।তিনি বলেন, ‘নন্দীগ্রামের ত্রিস্তর পঞ্চায়েতে প্রায় ৪৫০ সিট আছে। আমরা এখানে যে ব্যবস্থা করেছি, নন্দীগ্রামের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর জেতা সিটগুলোতে পদ্মফুল আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো সিটগুলিতে তৃণমূলকে উচ্ছেদ করার যা অ্যান্টিবায়োটিক দরকার, তা আছে। ৬৬ জায়গায় ৪৫০-এর মধ্যে নির্দল আছে মানুষের জোট আছে। সাফ করব। ১৭ গ্রাম পঞ্চায়েত সাফ করব, ১১ টায় বিজেপি নিজে বোর্ড করবে আর ৬ টায় তৃণমূল মুক্ত বোর্ড করব- কী করব তার ব্যবস্থা নমিনেশনের সব হয়ে গেছে। জঙ্গলের রাজত্বে এখনও পর্যন্ত ৮ জন মারা গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী না দিলে এবারে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাবে অন্যান্য বছরে তুলনায়।’
এছাড়াও যৌথ মঞ্চের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশনারকে বলা প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে বলেন ‘কমিশনারকে বলা আর কাকস্যা পরিবেদনা একই জিনিস।’ রাজীব সিনহার কত জমি আছে এনকেডিএ-এলাকায় সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

