জেলা 

ভগবানগোলায় অধীর চৌধুরীর পাল্টা যোগদান সভা করলো তৃনমূল কংগ্রেস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  আজ ১৯শে মার্চ রবিবার,মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের কুঠিরামপুর অঞ্চলের গোবরাতে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর পাল্টা যোগদান সভা করলো তৃনমূল কংগ্রেস। দুই শত ঊনষাট জন যোগদানকারী কংগ্রেস, সিপিএম , বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায় এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী ।

বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের কান্ডারী, তাই সারা বাংলায় তিনি উন্নয়ন করে চলেছেন। তিনি সাংসদ অভিষেক ব্যানাজীর ভূয়সী প্রশাংসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে, বিরোধীরা একটা আসন পাবে না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা সাগরদীঘি গোটা পশ্চিমবঙ্গ নয়, এটা আপনারা মাথায় রাখবেন। অধীর চৌধুরী নাটক করছে,ওর ঐ নাটকে পশ্চিমবঙ্গের জনগন সায় দেবে না।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী তাঁর ভাষনে বলেন, আসন্ন পন্চায়েত নির্বাচনে কংগ্রেস সহ বিরোধীরা একটা আসনও পাবে না।তারা শুধু শুধু মানুষকে ভাওতা দিচ্ছে,ঐসব ভাওতাবাজিদের গঙ্গা পদ্মায় ফেলে দিন যেন কোনদিন ডাঙ্গায় আসত না পারে।মিথ্যাচারীদের মিথ্যা কথা বলার শাস্তি দেওয়ার উপযুক্ত দিন আসছে আসন্ন পন্চায়েত নির্বাচনের দিন ,ঐদিন ওদেরকে শাস্তি দেওয়ার প্রস্তূত থাকুন। তিনি আরও বলেন মানবিক এবং উন্নয়নের কান্ডারী তথা জনগণের পাশে থাকা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে যে প্রকল্পগুলো এনেছেন,অন্য কোন রাজ্যে আছে বলে আমার মনে হয় না। উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জনগন আস্হা রাখে। তাই অহংকারী কংগ্রেসীদের বলছি , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানাজীর নেতৃত্বে তৃনমূল কংগ্রেস মজবুত জায়গায় আছে এবং থাকবে। তিনি আরও বলেন আমরা অধীর চৌধুরীর মতো ভাওতাবাজি করি না,যারা যোগদান করেছে, তাদের নাম , মোবাইল নম্বর এবং ঠিকানা যদি কেউ চাই ,আমরা দিতে প্রস্তুত আছি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান,সহ সভাপতি রিয়াত হোসেন সরকার, সোহরাব আলী, সহ সভাপতি নাজমুল হক, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন,আসরাফ বাসার বাপি, মোস্তফা সেখ, আবু সাইম রিপন,সাবিরুল ইসলাম,আব্দুস সামাদ,আই এন টি টি ইউ সি এর সভাপতি ইবাদুল সেখ, আকসার আলী,মাসাদুল ইসলাম, সুনীল বাহালিয়া,কিসমত কোকিল, আবুল খায়ের প্রমুখ।

 

আজকের আরো উল্লেখ থাকে হাবাসপুর অঞ্চলের একটি সেতু এবং বাহাদুরপুর বাসস্ট্যান্ডে একটি প্রতিক্ষালয় এর উদ্বোধন করা হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ