জেলা 

গ্ৰামের ভালো ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল দেগঙ্গাবাসী

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  বৃহস্পতিবার,মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের গোলাবাড়ি এলাকার টাকি রোড।হাড়োয়া বিধানসভা এলাকার আমিনপুর সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান আলী (১৭) এবং তার সহপাঠী আমিনুল ইসলাম মোটরসাইকেলে বারাসাত -১ নং ব্লকের উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসা পরীক্ষা শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছিল।

গোলাবাড়ি বাজার সন্নিকট উল্টো দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দেগঙ্গা থানার বাওড়াটি গ্রামের ভালো ছেলে হিসেবে পরিচিত ইরফান আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূর্ঘটনার সাথে সাথে হাসপাতালে পৌছানো থেকে শুরু করে মর্গে সবরকমের সহযোগিতা করার পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় মৃত্যের জানাজায় শরিক হন মাদ্রাসা বোর্ডের অন্যতম সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

শোক সন্তপ্ত পরিবারের পাশে যেকোন প্রয়োজনে সর্বতোভাবে পাশে দাঁড়ানোর বার্তা দেয়। মর্মাহত পিতা আলম বাদশা ও মাতা সায়েরা বিবি কে সান্ত্বনা জানানো ও দোয়ার মাহফিলে উপস্থিত থেকে মরহুমের মাগফিরাত কামনা করে। এলাকার মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে সন্ধ্যাকালীন বাতাস। জানাজায় এলাকার অসংখ্য মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষক ও ছাত্ররা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ